নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা আনসার সদস্যের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণজীবন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, “জ্বর, সর্দি ও কাশি নিয়ে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এক আনসার সদস্য খাগড়াছড়ি সদর হাসপাতালে আসলে তাকে করোনা রোগী সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শনিবার (১৩ জুন) তার মৃত্যু হয়। মৃত আনসার সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।”