সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়িতে আরও ১০জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৫৫।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন নুপূর কান্তি দাশ।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন জেলা সদরে, রামগড়ে ২ জন, দীঘিনালায় ২ জন, মানিকছড়িতে ১ জন এবং মাটিরাঙ্গায় ১ জন।
এদের মধ্যে ২ জন খাগড়ছড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
