Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়িতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।

বৃহস্পতিবার  (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি-রাঙামাটি আঞ্চলিক সড়কের গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃতরা হলেন: কক্সবাজার জেলার টেকনাফের রামহত উল্লাহ ও চকরিয়ার কামাল উদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে খাগড়াছড়িতে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।