Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে করোনার টিকাদান স্থগিত

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়িতে ১১ হাজারের বেশি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা বাকি রেখেই গত ১৯ মে মজুদ শেষ হয়ে গেছে বলছে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানিয়েছেন, ঢাকা থেকে টিকা পাওয়া গেলে বাকিরা দ্বিতীয় ডোজ টিকা পাবেন।

তিনি বলেন, “দুই মাসের কথা বলা হলেও এখন তিন মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নিলেও চলবে।”

এসএমএস পাওয়ার পরও কেন্দ্রে এসে কয়েকজন টিকা না পেয়ে ফিরে গেছেন বলেও জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র তথ্যে, এ জেলায় ৩০ হাজার ২৩২ জন মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

এছাড়াও বেশ কয়েকটি জেলায় টিকার মজুদ শেষের দিকে বলে খবর পাওয়া গেছে।

ভারতে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সেদেশ থেকে টিকা রপ্তানি বন্ধ হওয়ায় টিকার এ সংকট দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত দেশে যত মানুষকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার মত মজুদ হাতে নেই। ঘাটতি প্রায় ১৫ লাখ ডোজের মত।

সেই ঘাটতি পূরণে সরকার নানাভাবে চেষ্টা করছে, কিন্তু ‘নিশ্চয়তা মেলেনি’।