নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

খাগড়াছড়িতে ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে নবজাতক উদ্ধার
ছবি সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি সরকারি কলেজের কমনরুমের টয়লেট থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার(৬ সেপ্টেম্বর) দুপুরে কান্নার শব্দ টয়লেট থেকে নবজাতককে উদ্ধার করেন কলেজের অফিস সহায়ক রেনু ধর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অ্যাসাইনমেন্ট জমা দিতে আসা ছাত্রীরা কমনরুমে বসা ছিলেন। এ সময় ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতকের কান্নার আওয়াজ আসে। ছাত্রীরা কর্তৃপক্ষকে খবর দিলে কলেজের অফিস সহায়ক রেনু ধর নবজাতকটি উদ্ধার করেন। পরে তাকে খাগড়াছড়ি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

খাগড়াছড়ি শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, নবজাতকটির চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নবজাতকটি বর্তমানে ভালো আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here