নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে নতুন করে হামে আক্রান্ত ১৪ শিশু

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়িতে নতুন করে হাম রোগে আক্রান্ত হয়েছে আরো ১৪ শিশু।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা রথীচন্দ্র কার্বারী পাড়া  এলাকা থেকে  আক্রান্ত ১৪ শিশুকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আক্রান্তদের বয়স ৬ থেকে ১৩ বছর।

এর আগে ২৯ মার্চ হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারী পাড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা। এই পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসা নিয়েছে ৬৭ জন।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালকুদার জানান, হাম আক্রান্ত প্রায় ৭টি গ্রামে হামের টিকাদান শুরু হবে শনিবার। ৯ মাস উপরের থেকে ১৫ বছরের নীচে বাচ্চাদের এসব টিকা দেয়া হবে ।