নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে পালিয়ে আসা শ্রমিক আটক: শতাধিক হোম কোয়ারেন্টাইনে

সিপ্লাস ডেস্ক: খাগড়াছড়িতে মধ্যরাতে ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে পালিয়ে যাওয়া শতাধিক শ্রমিককে আটক করে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন।
খাগড়াছড়িতে প্রশাসনের কঠোর নির্দেশের মধ্যেও ঠেকানো যাচ্ছে না বাইরের লোকজনের প্রবেশ।

মধ্যরাতে নানা পন্থায় খাগড়াছড়িতে ঢুকে পড়ছেন তারা। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে ১০টি মাইক্রোবাসে করে আসা শতাধিক শ্রমিককে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ জানান, ভোরে খাগড়াছড়ি শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে ১০টি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এত ৯৮ জন নারী পুরুষকে আটক করে হাসাপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আটক শ্রমিকরা জানান, তারা ঢাকা,কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন ইপিজেডে কর্মরত ছিলেন।
করোনাভাইরাসের ভয়ে তারা মাইক্রোবাস ভাড়া করে খাগড়াছড়ি এসেছেন বলে জানান তারা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণ জীবন চাকমা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি প্রবেশে নিয়ন্ত্রণ ও তল্লাশি চালানো অব্যাহত রেখেছেন।

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা জীবণুনাশক স্প্রে করছে। শহরে রয়েছে একাধিক ভ্রাম্যমাণ আদালত টহল দিচ্ছে।