Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে পুলিশ পিকআপভ্যানকে যাত্রীবাহী বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ আহত ৬

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি শহরের জিরোমাইলের মহালছড়া এলাকায় দাড়িয়ে থাকা পুলিশের পিকআপভ্যানকে যাত্রীবাহী বাসের ধাক্কা দেয়ায় ৫ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান (৪৫), কনস্টেবল আবু ইউছুফ (২৮), মো. তানভীর হোসেন (২৫), ঈশ্বর চাকমা (৩২), সেলিম রেজা (২৫) ও পিকআপচালক সুজন চাকমা (২১)। আহতদের মধ্যে কনস্টেবল ইউছুফ ও তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পিকআপভ্যানে পুলিশের একটি টহল দল জিরোমাইলের মহালছড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন। সেখানে পিকআপভ্যানটি দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা এস আলম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। এতে পিকআপে থাকা পুলিশ সদস্যরা আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো. আবুল হাসান খান জানান, ‘বেপরোয়া গতিতে আসার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আমরা বাসটি জব্দ করেছি।’