সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নের গোমতী বি.কে উচ্চ বিদ্যালয়ের পাশে গোমতী নদীতে বিজিবি’র গাড়ি উল্টে ২ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লে. কর্নেল রায়হান খুসরু জানান, সকালে ৪০ বিজিবির একটি টহল গাড়ি গোমতীতে যায়। দুপুরে ফেরার পথে গোমতী গড়গড়িয়া রাস্তায় একটি সিএনজি কে সাইড দিতে গিয়ে গাড়িটি মাটি ভেঙে উল্টে গোমতী নদীতে পড়ে যায়।
গাড়িতে বিজিবির ৭ জন সদস্য ছিলো। এতে ২ জন সদস্য আহত হয়। তাদেরকে উদ্ধার করে গুইমারা বিজিবি হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।








