Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে বিপুল সংখ্যক গাঁজার গাছ ধ্বংস

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়িতে প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের গাঁজাগাছ ধ্বংস করেছে জেলা প্রশাসন।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ গাঁজা পোড়ানো হয়।

এর আগে রোববার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার চম্পাগাট ইউনিয়নের টঙ্গিছড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৪০শতক জমিতে চাষ করা গাঁজাগাছ উদ্ধার করে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুণ্ডু জানান, এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।