খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় রূপসানা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে শহরের টিঅ্যান্ডটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রূপসানা শহরের টিঅ্যান্ডটি গেট এলাকার শেখ ফরিদ বাদলের মেয়ে।
প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম জানান, সকালে বাড়ি পাশের রাস্তার ওপর খেলছিল শিশু রূপসানা। এ সময় ম্যাজিস্ট্রেটকে বাসা থেকে নিতে আসা গাড়িটি রূপসানাকে ধাক্কা দেয়।
এতে শিশুটির মাথা গুরুতর জখম হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশীদ বলেন, গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে।
চালকের অসতর্কতার কারণেই শিশু রাফির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে গাড়িচালক পলাতক রয়েছেন।








