সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির মানিকছড়ি সদর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে কপিল উদ্দিন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তিনি ওই এলাকার আবদুল মালেকের ছেলে।
বৃহস্প্রতিবার (২৬ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।
মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম বলেন, দীর্ঘদিন ধরে কপিলের পরিবারে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে স্ত্রীর ও সন্তান তার শশুর বাড়িতে থাকায় সুযোগে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। কাল (শুক্রবার) সকালে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

