Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মূল সড়কে উঠতে চাইলে আদালত সড়ক এলাকায়  পুলিশের বাধার মুখে পড়ে।

পরে সেখানে আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেন, মিথ্যা মামলায় কারাগারে আটক বেগম খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছে সরকার।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।