Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক টুটুলের লাশ উদ্ধার

খাগড়াছড়িতে সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক টুটুলের লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের সাপমারা এলাকার সেতুর নিচ থেকে জাহেদ আহমেদ টুটুল (৫৫) নামের একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খাগড়াছড়িতে সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক এবং মাটিরাঙা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লাশটি উদ্ধার করা হয়।

টুটুলের রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়া বলেন, ‌‘ টুটুল ভাই আর আমি বাইকে করে রাঙামাটি গিয়েছিলাম। সেখান থেকে আমরা সন্ধ্যায় খাগড়াছড়ি ফিরে আসি। আমাকে নামিয়ে দিয়ে তিনি বাড়ির উদ্দেশে রওয়ানা দিলেও রাতে আর বাসায় ফিরেননি। পরে অনেক খোঁজাখুঁজির পর সকালে সাপমারা এলাকা থেকে বাইকসহ তার মরদেহ উদ্ধার করা হয়। মনে হচ্ছে রাতে কোনো কারণে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।’

মাটিরাঙা থানার ওসি মো. আলী বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। তার মেয়ে আসলে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়তে পারেন: