সিপ্লাস ডেস্ক: খাগড়াছড়ির পানছড়িতে রুনালী ত্রিপুরা নামে পাঁচ সন্তানের এক জননীকে কুপিয়ে হত্যা করার দায়ে ঘাতক স্বামী দহ কুমার ত্রিপুরাকে (৫৫) আটক করেছে পুলিশ। তিনি পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপির নীলাধন কার্বারীপাড়ার রেবতি ত্রিপুরার সন্তান।
শুক্রবার ভোর ৫টার দিকে গাছ কাটার দামা দিয়ে বাবা এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
রুনালীর বড় ছেলে শ্যামল ত্রিপুরা জানায়, দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহের জের চলছিল। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল থেকেই বাবা-মায়ের মাঝে বার বার কথা কাটাকাটি হয়। তার জেরে শুক্রবার ভোর ৫টার দিকে গাছ কাটার দামা দিয়ে বাবা এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পানছড়ি বাজার এলাকা থেকে ঘাতক স্বামীকে আটক করে। খবর শুনে পানছড়িতে ছুটে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম।








