Site icon CPLUSBD.COM

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক নিহত

সিপ্লাস ডেস্ক: খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের গুগড়াছড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক পার্থ রায় চৌধুরী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার  (১৭ নভেম্বর) খাগড়াছড়ি সদরের গামারীঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যান। গাইবান্ধা থেকে মাইক্রোবাসটি পর্যটক নিয়ে খাগড়াছড়ি আসছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত পুলিশ কর্মকর্তা পার্থ রায় চৌধুরীর বাড়ি রাঙামাটি সদরের তবলছড়ি এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় কর্মরত ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, রাঙামাটি থেকে মোটরসাইকেলযোগে খাগড়াছড়ি আদালতে মামলার সাক্ষী দিতে আসার পথে গুগড়াছড়ি এলাকায় একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।