সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি সদর হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় এরাকো চাকমা নামে এক আসামি হাতকড়াসহ পালিয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) ভোরে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্য ক্লোজ হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ মে ভোর রাতে জেলার পানছড়িতে জনৈক আব্দুর রহিম মিয়ার বাড়ীতে চুরি করতে গিয়ে একই উপজেলার মানিক্কা পাড়ার বাসিন্দা আবোদা চাকমার ছেলে এরাকো চাকমা হাতেনাতে ধরা পড়ে।
এ সময় জনতার গণধোলাইয়ে আহত হন এরাকো চাকমা। তাকে পুলিশ প্রহরায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোর রাতে এরাকো চাকমা হাতকড়াসহ পালিয়ে যায়।
খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়ার আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।








