নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়ির আলুটিলায় তিন গাড়ির সংঘর্ষ, আহত ৭

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির আলুটিলায় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষে মোট সাত জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জিরোমাইল সংলগ্ন পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

আহতরা হলেন ট্রাক্টর চালক মইনুল হোসেন (৩২), ট্রাক্টরের শ্রমিক বাশা মিয়া (২০), রমজান আলী (২১), শাহাদাত (২০), আবদুর রহিম (২২), করিম (২৪) ও সুজন (১৭)।

এর মধ্যে বাদশা ও রমজানের অবস্থা গুরুতর।

জানা যায়, সকালে মাটিরাঙ্গা উপজেলা থেকে ইট ভর্তি দুটি ট্রাক্টর জেলা শহরে আসছিল। এসময় শহরের প্রবেশমুখে জিরোমাইল সংলগ্ন আলুটিলা পাহাড় নামার সময় পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সামনের প্রথম ট্রাক্টরটি সড়কের বাম দিকে উল্টে যায় এবং অপর ট্রাক্টরটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, শহরে প্রবেশমুখের মোড়টি অনেক ঝুঁকিপূর্ণ। প্রায়ই দুর্ঘটনা ঘটে। মূলত ট্রাকটি বেপরোয়া গতিতে আসার কারণে এই দুঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here