Site icon CPLUSBD.COM

খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নাঈম (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪) দুপুর ভাইবোনছড়ার মায়াবিনী লেকের প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে বন্ধুদের সঙ্গে স্থানীয় পর্যটন স্পট মায়াবিনী লেকে যাচ্ছিল। এসময় প্রবেশমুখে দ্রুতগতির একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোতে বসা নাঈমের মাথা থেতলে যায়।

ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা শিমুল কুমান মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।