সিপ্লাস ডেক্স: খাগড়াছড়ি থেকে অপহৃত অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ১৩ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করে।
শনিবার সকালে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের নুনছড়ি থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ইয়াছিন মোল্লা। ফল ব্যবসার সূত্রে কিশোরগঞ্জের শিমুল তলার বাসিন্দা ইয়াছিনের সাথে পূর্ব পরিচিত ছিল অপহৃত স্কুলছাত্রীর পরিবারের।
এ ঘটনায় অপহৃতের মা ২১ সেপ্টেম্বর ইয়াছিন মোল্লাকে আসামি করে অপহরণ মামলা করেন।








