নিউজটি শেয়ার করুন

খাজা রোড এলাকার বাসা থেকে বের হয়ে ৪ দিনেও ফেরেননি আবুল কাশেম, সন্ধান চায় পরিবার

খাজা রোড এলাকার বাসা থেকে বের হয়ে ৪ দিনেও ফেরেননি আবুল কাশেম

সিপ্লাস প্রতিবেদক: নগরীর খাজা রোড পাক্কা দোকান এলাকার বাসা থেকে বের হয়ে ৪ দিনেও বাসায় ফেরেন নি মো. আবুল কাশেম(৫০)। তার সন্ধান চেয়ে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারস্থ হয়েছে তার পরিবার।

আবুল কাশেমের নিখোঁজ হওয়ার বিষয়ে নগরীর চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ৮৩৬, তাং১৩/০৯/২০২১ইং) করেছেন তার ছেলে আসিফুল আলম সাব্বির।

জিডিতে উল্লেখ করা হয়েছে, আবুল কাশেম একজন কার্পেন্টার। তিনি গত ১১ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টায় কাজের উদ্দেশ্যে বের হয়ে অধ্যাবধি আর বাসায় ফেরেন নি। আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

জিডিতে আরো উল্লেখ করা হয়, আবুল কাশেমের উচ্চতা ৫ফুট ৭ ইঞ্চি, শরীরের গঠন হালকা, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার।

বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল শার্ট  আর লুঙ্গি।

কোন স্বহৃদয় ব্যক্তি আবুল কাশেমের খোঁজ পেয়ে থাকলে ০১৮৬ ৪৩৬১৪৬৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here