Site icon CPLUSBD.COM

খাতুনগঞ্জের দুই পেঁয়াজ আমদানীকারককে ১৫ দিনের কারাদন্ড

পেঁয়াজের মাত্রাতিরিক্ত দাম কারসাজির সাথে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের দুই আমাদনীকারককে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।
আজ সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড প্রদান করেন।

দন্ডিতরা হলেন-জে এস ট্রেডার্স এর মালিক মিনহাজুদ্দিন বাপ্পি (২৮) এবং এ হোসেন ব্রাদার্সের মালিক আবুল হোসেন (৫৫)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।