সিপ্লাস প্রতিবেদক: নগরীর খাতুনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার খাতুনগঞ্জে হাজী আমিন রোডের এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. ইউনুছ (২৪)। তিনি রাউজান উপজেলার কমলবতি চৌধুরী বাড়ির বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, খাতুনগঞ্জে পুরাতন একটি ভবনের তিন তলায় ছয়জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। ইউনুছ তিন তলা থেকে চার তলায় উঠছিল। এসময় ইউনুছ তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারটি সরিয়ে নেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসে।
চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রুত বড়ুয়া জানান, খাতুনগঞ্জ থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়া এক নির্মাণ শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

