Site icon CPLUSBD.COM

খাদ্যে ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: খাদ্যে ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিটি পদক্ষেপই হচ্ছে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এবং সে পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবার আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।’

এর পাশাপাশি পুষ্টির নিশ্চয়তা বিধান করার প্রয়োজনীতার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘খাদ্যের সঙ্গে সঙ্গে পুষ্টির নিশ্চয়তাও একান্তভাবে প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাইসের কারণে বর্তমানে অনলাইনে খাবার কেনেন অনেকে। তবে ভেজালমুক্ত খাবার পাচ্ছেন কিনা সেটা দেখতে হবে।’

বাংলাদেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না, এটাই মুজিবর্ষের অঙ্গীকার বলে জানান প্রধানমন্ত্রী।