নিউজটি শেয়ার করুন

খালেদার অবস্থা জানতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন চেয়েছে আপিল বিভাগ

রাষ্ট্রপক্ষকে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ওই প্রতিবেদন জমা  দেওয়ার নির্দেশ দিয়ে ওইদিন বিষয়টি পরবর্তী আদেশের জন্য রেখেছে সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানির এক পর্যায়ে এই আদেশ আসে।

এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামালও আদালতে উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।