Site icon CPLUSBD.COM

খালেদার জামিনের মেয়াদ বাড়ল ১ বছর

মানহানির দুই মামলায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন আদালত।

সোমবার (২৮ জানুয়ারি) বেগম জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এই রায় দেন আদালত।

প্রসঙ্গত, যে দুইটি মামলায় খালেদা জিয়াকে জামিন দেয়া হয়েছে তার একটি দায়ের করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে। খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর ওই মামলা করেন। দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন এ বি সিদ্দিকী।

খালেদার বিরুদ্ধে অপর মানহানির মামলাটির বাদীও এ বি সিদ্দিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ২০১৭ সালের ২৫ জানুয়ারি মামলাটি দায়ের করেন তিনি।