নিউজটি শেয়ার করুন

খালেদার স্বাস্থ্য নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ প্রকাশ

নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বিএনপি প্রধানের সুকিচিৎসার পাশাপাশি তিনি যাতে সুষ্ঠু বিচার পান, তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে গতবছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। এছাড়া জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় তার সাত বছরের সাজা রয়েছে।

বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত খালেদাকে গত ১ এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। এখনও তিনি সেখানে আছেন।

মানবাধিকার সংস্থাটি বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ৭৪ বছর বয়সী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নিয়ে অ্যামনেস্টি গভীর উদ্বিগ্ন। কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

খালেদার বিরুদ্ধে একাধিক মামলার প্রসঙ্গ টেনে অ্যামনেস্টি বলেছে, বেশকিছু মামলার সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা রয়েছে।

বন্দিদের জন্য জাতিসংঘের ন্যূনতম মানদণ্ড (নলসন ম্যান্ডেলা আইন) অনুযায়ী খালেদা জিয়ার প্রয়োজন অনুসারে বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।