ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ১৪ দলীয় জোট নেতা সৈয়দ নজিবুল মাইজভান্ডারী এমপি বলেছেন, বিএনপি তাদের নেতাদের তারাই হত্যা করেছে। তাই খালেদা জিয়া স্বামী হত্যা, তারেক জিয়া পিতা হত্যার বিচার চায় না। তারেক জিয়া ও খালেদা জিয়ার কথা বলে লাভ নাই। শুধু সময়ের ব্যাপার মাত্র, জিয়া পরিবার আর জীবনে কখনো উঠে আসবেনা। তাঁরা বিএনপি’র নেতৃত্বেও থাকবেনা।
আগামী দিনে তাদের দিয়ে আর কিছুই হবেনা। ক্ষমতায় যাওয়ার প্রশ্নই উঠে না, অতএব সামনে কি হবে- না হবে, সেটা বলে লাভ নেই, এটা একমাত্র নির্ভর করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপর। বিএনপির উদ্দেশ্যে এসব মন্তব্য করেছেন ফটিকছড়ির থেকে নির্বাচিত এমপি, বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ১৪ দলীয় জোট নেতা সৈয়দ নজিবুল মাইজভান্ডারী।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন।
১৫ আগস্ট শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যম দিনব্যাপী কর্মসুচী শুরু হয়। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শফিকুন নুর বীর প্রতীক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যানদ্বয় জেবুন নাহার মুক্তা, ছালামত উল্লাহ শাহীন, পৌর মেয়র ইসমাইল হোসেন প্রমূখ।
অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দালীয় কার্যালয়ের সামনে কোরআন খতম,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর সঞ্চালনায় আলোনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সেনতৃবৃন্দ।

