আবুধাবী প্রতিনিধি: বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবুধাবির উদ্যোগে গতকাল ১৫ ই আগস্ট স্থানীয় একটি হোটেল বল রুমে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আবুধাবি যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন মুন্নার উপস্থাপনায় উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন আবুধাবি বি এন পির প্রথম সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকের হোসেন খতিব ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুদাবী বিএনপি’র সাধারন সম্পাদক আতাউর রহমান (মামুন)।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মুসাফফা বিএনপি’র সহ-সভাপতি শাহজাহান সিরাজ ছোটন, ইউএই শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা বাবুল, সাবেক বিএন পির সহ-সভাপতি আবুধাবি বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ জফুর, মুসাফফা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরশেদ , আবুদাবী যুবদলের প্রথম সহ-সভাপতি মোজাম্মেল চৌধুরী, আবুধাবি বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার আলম , আবুধাবি জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক জাবেদ , আবুধাবির শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়া উদিন বাবলু , আবুধাবি যুবদলের মোহাম্মদ ইমাদ , আবুধাবি জিয়া পরিষদের সাগর মোল্লা সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিশ্ববাসী করোনা থেকে মুক্তি লাভের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।








