নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটি শহরে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

best news in chittagong

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে বিএনপি পরিবারের নেতাকর্মীরা।

শনিবার বেলা এগারোটা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রাঙামাটি জেলার উদ্দ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জাসাসের সভাপতি আবুল হোসেন বালি, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের রাঙামাটি জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। মানববন্ধনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাথে জড়িত মন্ত্রী-এমপিদের না ধরে চুনিপুটিদের ধরার মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্ঠা করা হচ্ছে। সরকারদলীয় নেতাদের বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের মাধ্যমেই প্রমানিত হচ্ছে লুটপাটের রাজনীতি কারা করছে।

বক্তারা বলেন, সামান্য দেড় কোটি টাকার তথাকথিত লুটপাটের অভিযোগ এনে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারান্তরীন রাখা হয়েছে। অথচ সেই টাকা এখনো ব্যাংকে গচ্ছিত আছে। বক্তারা অভিযোগ করে বলেন, সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়েছেন বক্তারা।