Site icon CPLUSBD.COM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে শনিবার দুপুরে যৌথসভা শেষে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভয় দেখিয়ে লাভ নেই। দেশের জনগণ জেগে উঠেছে। যে কোনো সময় সরকারের পতন অনিবার্য। অবিলম্ব খালেদা জিয়ার মুক্তি দিন।