নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

সিপ্লাস ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার(১৪ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তার খারাপ কিছু হয়নি। তিনি করোনার টিকার একটি ডোজ নিয়েছেন। শিগগিরই দ্বিতীয় ডোজ নেবেন। দ্বিতীয় ডোজ টিকার নির্ধারিত সময় ১৯ আগস্ট।

গত ১৯ জুলাই শেখ রাসেল ন্যশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা নেন খালেদা জিয়া।

১০ এপ্রিল খালেদা জিয়া নিজের গুলশানের বাসা ফিরোজায় করোনায় আক্রান্ত হন। পোস্ট কোভিড জটিলতার চিকিৎসার জন্য গত ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন আবার গুলশানের বাসায় ফেরেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here