নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার ৮ মামলায় চার্জ গঠন শুনানি ২৯ জানুয়া‌রি

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া আট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বছরের ২৯ জানুয়া‌রি দিন ধার্য করেছেন আদালত।

চি‌কিৎসাধীন খা‌লেদা জিয়া‌কে এদিন আদাল‌তে হা‌জির করা হয়‌নি। তাছাড়া তার আইনজীবীরা জা‌নি‌য়ে‌ছেন, এসব মামলার ক‌য়েক‌টি উচ্চ আদাল‌তে স্থ‌গিত আছে। এ অবস্থায় অভিযোগ গঠন শুনা‌নির জন্য আদালত নতুন এদিন ধার্য ক‌রেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া।

খালেদা জিয়া ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।