Site icon CPLUSBD.COM

খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ২৭ অক্টোবর ধার্য করেছেন আদালত।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন।

সেখানে সমাবেশ শেষে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের উদ্দেশে রওনা হলে তাদের ওপর বোমা হামলা চালানো হয়।