Site icon CPLUSBD.COM

খুটাখালীতে ট্রাক চাপায় শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় গুরুতর আহত শিশু জান্নাতুল ফেরদাউস নাঈমা (৮) অবশেষে ১৪ ঘন্টা পর রাত ১২ টায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। তার নিকট আত্বীয় আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী নতুন মসজিদ এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন। শিশু নাঈমা বর্ণিত ইউনিয়নের গর্জনতলী গ্রামের ব্যবসায়ী আবুল হোসেনের কন্যা।

স্থানীয়দের বরাত দিয়ে আহত নাঈমার আত্বীয় আবদুল মালেক জানান, এদিন শিশু নাঈমা মহাসড়কের নতুন মসজিদ এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে কক্সবাজারমুখী দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জদ্ধ করে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য মুর্শেদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জদ্ধ করা হলেও চালক পলাতক রয়েছে।