Site icon CPLUSBD.COM

খুটাখালীতে নোবেল হত্যার প্রতিবাদে কিপ্রাছাসের মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি: কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের প্রাক্তন ছাত্র (৯৫ ব্যাচ), চট্টগ্রাম এমইএস কলেজ ছাত্রলীগ নেতা নাসিরউদ্দিন নোবেলকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার প্রতিবাদে ও আসামীদের ফাঁসির দাবীতে কিপ্রাছাসের উদ্দোগে মানববন্ধন করা হয়েছে।

২০ আগষ্ট বাদে জুমা উপজেলার খুটাখালী কিশলয় স্কুল গেইটে কিপ্রাছাস সদস্য শীষ মুহাম্মদ রাশেলের পরিচালনায় আয়োজিত এক সমাবেশে বক্তৃতা করেন কিপ্রাছাস সাংগঠনিক সম্পাদক (১) জিশান শাহরিয়ার, মুজিবুল হুদা শাকিল, অর্থ সম্পাদক রিফাত খান, মাওলানা শাহাব উদ্দিন আরমান, হুমায়ুন কবির (৯৭), আনোয়ার হোসেন (২০০৪) ও নুরুল হুদা টিটু (২০০৫) প্রমুখ। এসময় বক্তারা বলেন, কিপ্রাছাসের সদস্য ও ছাত্রলীগ নেতা নাসির উদ্দীন নোবেলকে পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনা মেনে নেয়া যায় না। তারপরও আইনশৃংখলা বাহিনীর প্রতি পূর্ন আস্থা আছে। আশাকরি দ্রততম সময়ের মধ্যে খুনীদের আইনের আওতায় আনতে পারবে এবং বিচারের মুখোমুখি করতে পারবে।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিনপাড়া এলাকায় সশস্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল। এ সময় আরও ৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। বর্তমানে চট্টগ্রাম তারা মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিবারের দাবী,দিন দুপুরে প্রকাশ্যে এ হত্যাকান্ডের ঘটনার জন্য গত ইউপি নির্বাচনে হেরে যাওয়া আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খলিলুল্লাহ চৌধূরী ও তার সন্ত্রাসী বাহিনী দায়ী। সন্ত্রাসীদের গুলিতে নিহত নাছির উদ্দিন নোবেল উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার আবদুল খালেক সিকদারের পুত্র।

তিনি চট্টগ্রাম এমইএস কলেজের ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যান সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি আসন্ন ইউপি নির্বাচনে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে গত দুই বছর ধরে এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন বলে জানায় নিহতের পরিবার। নোবেলকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নিহতের ছোট ভাই মামুনুর রশীদ বাদী হয়ে চকরিয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের গেল বারের নির্বাচনে হেরে যাওয়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. খলিল উল্লাহ চৌধুরীকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখপূর্বক আরও ১০-১২জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে এজাহার নামীয় তিনজন আসামীকে বাদী পক্ষের লোকজনের সহায়তায় চট্টগ্রামের একটি বাসা থেকে ও পূর্ব বড় ভেওলা থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেল হত্যার ঘটনায় এজাহার নামীয় তিনজন আসামীকে চট্টগ্রাম থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে।