কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ২ শিশুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে খুটাখালী বাস ষ্টেশনে সর্বস্থরের জনগনের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শিশু রিয়াজ- রাজুকে বনাঞ্চলের ভিতরে নির্মমভাবে যেভাবে হত্যার চেষ্টা চালিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই ঘটনার দ্রুত বিচারও দাবী করা হয়। এদিকে শিশু হত্যা চেষ্টার দায়ে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪০,জি,আর নং-৪০৩/২০২০ইং। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকালে আহত শিশুদ্বয়ের পিতা আবদু ছবি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দেখিয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য গত সোমবার সকালে উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া বনাঞ্চলে দুই শিশুকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন পত্রিকায় দোষীদের গ্রেফতারের ঝড় উঠে। পরদিন মঙ্গলবার বিকেলে স্থানীয় জনতা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। এতে জড়িত অপরাধিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়।








