কক্সবাজার প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, খতমে কোরআন, দোয়া, খাবার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে খুটাখালী কিশলয় স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
খুটাখালী ইউনিয়ন যুবলীগ আহবায়ক তৌহিদুল ইসলাম মিটুর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক ওয়াশিম আকরাম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদ।
প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক কাউছার উদ্দীন কছির। ইউনিয়ন যুবলীগ যুগ্ন আহবায়ক আরফাত রানা, মোঃ ফারুক, আবদু শুক্কুর, নুর মোহাম্মদ ও হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতায় সভায় বিশেষ অতিথিদের মধ্যে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দীন, উপজেলা আ’লীগ ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, খুটাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক বাহাদুর হক, সি. সহ-সভাপতি মাষ্টার বশির আহমদ, শফিকুর রহমান শফি মেম্বার, এম বেলাল আজাদ, সাঈদ মু. শাহজালাল ও যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল হক ভুট্রো বক্তব্য রাখেন।
এসময় উপজেলা কৃষকলীগ যুগ্ন আহবায়ক মু. রাশেল, উপজেলা যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক শফিউল আজম, মোহাম্মদ রাশেল, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ফরহাদ হোসেন পারকেল, ইউনিয়ন যুবলীগ আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে আবদুল মতলব, রমজান আলী মুর্শেদ, সাইফুল ইসলাম, সাঈদ মু. আনোয়ারুল আজিম, নুরুল আমিন, আকতার কামাল, আরফাতুল ইসলাম, দিদারুল ইসলাম, সাইফুল ইসলাম, মাহবুবুল হাসান সাকিব, গিয়াস উদ্দীন, সরওয়ার কামাল, আবু সৈয়দ, সজিবুর রহমান নয়ন,১ নং ওয়ার্ড যুবনেতা মিনার, মোজাম্মেল, রবিউল, ২ নং ওয়ার্ডের মোহাম্মদ সোহেল, ৩ নং ওয়ার্ডের মোর্শেদ, রিদুয়ান, মোস্তাফা, ৪ নং ওয়ার্ডের নজরুল, এনাম, সৈয়দ আলম, মান্নান, নজরুল, আজম, ৫ নং ওয়ার্ডের হুমায়ুন কবির, নুরুল কবির, আলমগীর, শাহজান, ৬ নং ওয়ার্ডের মিজান, তারেক, শাহেদ, ৭ নং ওয়ার্ডের হেফাজত উদ্দীন, শিমুল, কবির সিদ্দীকি, ৮ নং ওয়ার্ডের জাফর আলম, মিনহাজ প্রমুখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় এমপি জাফর আলম বলেন ১৫ই আগস্টের প্রেক্ষাপট ছিল জাতির জন্য কালো অধ্যায়। আমরা এ দিনটিকে শক্তিতে পরিণত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। এই দিনে আমরা জাতির কল্যাণে শপথ দেই, আওয়ামী লীগ যখন ই ক্ষমতার আসে দেশের উন্নয়ন হয়, হতদরিদ্রদের ভাগ্যের চাকা ঘুরে, মনে রাখতে হবে এদেশে যখনি কোন দূর্যোগ এসেছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মিদের নিয়ে সেই দূর্যোগ মোকাবেলা করা হয়েছে।
বর্তমানে আমরা করোনা কে মোকাবেলা করছি। ইনশাআল্লাহ এদেশের ঘরে ঘরে টিকা পৌঁছে দেওয়া হবে। টিকা দেওয়ার পরে আমরা স্বাভাবিক কর্মময় জিবনে ফিরে যাবো।








