Site icon CPLUSBD.COM

খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত আরও ১জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় নুরুল আমিন (৪৫) নামে আহত আরও ১জন বৃহস্পতিবার ১৬ জানুয়ারী সকাল ১১টার দিকে ডুলাহাজারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত হোসেন আহমদের ছেলে। এ দুর্ঘটনায় টেকনাফের আওয়ামীলীগ নেতা ছৈয়দ হোসেন সিকদার প্রকাশ চক্ষু ঘটনাস্থলে নিহত হয়েছিলেন। নোহা গাড়ীতে থাকা ৫ যাত্রীর মধ্যে নুরুল আমিন গুরুতর আহত হয়েছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১৪ জানুয়ারি সকালে চকরিয়া উপজেলার খুটাখালীর নয়াপাড়া নতুন মসজিদের পার্শ্বে কক্সবাজারগামী কাভার্ড ভ্যানের চাকা পরিবর্তনের সময় চট্টগ্রাম এয়ারপোর্ট হতে হাজীদের বহনকারী একটি নোহা কুয়াশার কারণে আঁচ করতে না পেরে পিছনে ধাক্কা দেয়। এতে লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় কক্সবাজার অভিমুখী নোহা গাড়ীটি। এসময় লেগুনা গাড়ীটিও সড়ক থেকে ছিটকে পড়ে। এতে নোহা মাইক্রোবাস যাত্রী ছৈয়দ হোসেন সিকদার প্রকাশ চক্ষু ঘটনাস্থলে মারা যান।