Site icon CPLUSBD.COM

খুটাখালীর ডা. ইউনুসের পিতার ইন্তেকাল, মঙ্গলবার সকাল ৯ টায় জানাজা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনুসের পিতা আলহাজ্ব আকতার আহমদ (৮৪) ইন্তেকাল করেছেন ইন্নাল্লিলাহি… রাজেউন।

সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬ টার সময় তিনি নিজ বাস ভবনে মৃত্যুবরন করেন। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ পাড়ার মরহুম মাষ্টার আহমদ নবীর পুত্র।

তিনি ৭ পুত্র সন্তানের জনক। এছাড়া তার স্ত্রী, শুভাকাংখীসহ অনেক গুনগ্রাহী রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টার সময় খুটাখালী কিশলয় স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ আদায় করা হবে বলে নিশ্চিত করেছেন তারই পুত্র হুমায়ুন কবির।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান।