কক্সবাজার প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রাম তথা বাংলাদেশের আধ্যাত্বিক ও খ্যাতিমান পীর চকরিয়া উপজেলাস্থ খুটাখালী ইউনিয়ন (পীর) রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা মরহুম হাফেজ আবদুল হাই (রহঃ) হুজুরের দু’দিন ব্যাপি ইছালে ছাওয়াব মাহফিল ও খুটাখালী দারুল হুফ্ফাজ এতিমখানা, নুরানী মাদরাসা ও মসজিদে বায়তুল মা’মুর এর ৪৮তম বার্ষিক সভা ২৪ জানুয়ারী ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
গত ২২ জানুয়ারী জুমার নামাজের পর থেকে শুরু হয়ে ২৩ জানুয়ারী সারারাত মাহফিল ও গভীর রাতে জিকিরের পর সকালেই শেষ হয়।
এ মাহফিলে কক্সবাজারসহ বাংলাদেশের প্রতিটি জেলার অন্তত হাজার হাজার অধিক মানুষ (ভক্তকুল-মুরিদান) এর অংশ গ্রহণ ও ত্বাবারুক (খাবার) গ্রহণ করেন। হযরত শাহ মাওলানা হাফেজ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মরহুম খুটাখালীর পীর ছাহেব কেবলা (রহঃ) প্রবর্তিত এই মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ আবদুল হাই রহঃ এর শাহজাদা মাওলানা নুরুল হোসাইন।
সমাপনি বক্তব্য রাখেন ফাউন্ডেশন চেয়ারম্যান বড় শাহজাদা আলহাজ্ব মাওলানা এস এস মাওলানা মুহাম্মদ আনোয়ার হোছাইন। মাহফিলে দেশ বরণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবীদ ও পীর মশায়েখগন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন। মাহফিলে বক্তারা বলেন, হাফেজ আবদুল হাই (রহ:) ছিলেন এতদ্বাঞ্চলের ইসলামের সঠিক পথপ্রদর্শক। তিনি মানুষদেরকে শিরক, গুমরাহ থেকে সরিয়ে এনে আলোর পথ দেখিয়েছেন। যার কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ মহান আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের পথ বেঁচে নিয়েছেন। তাই পরকালীন কল্যাণে কোরআন সুন্নাহ অনুযায়ী পীর আউলিয়াদের দেখানো পথ আমাদের অনুসরণ করে চলতে হবে।








