Site icon CPLUSBD.COM

খুটাখালীর মেদাকচ্ছপিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সেলিম উদ্দীন,কক্সবাজার: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছ‌ড়ি রে‌ঞ্জের আওতাধীন খুটাখালী মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক এলাকা থেকে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মেধাকচ্ছ‌পিয়া ন্যাশনাল পার্কের অভ্যান্তরে অ‌বৈধভা‌বে জবরদখল ক‌রে পাকা দালানঘর নির্মাণের সংবাদ নিশ্চিত হয় সংশ্লিষ্ট বনবিভাগ।

এরপর স্টাফদের নিয়ে অ‌ভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনা‌টি ভেঙ্গে ফেলা হয়েছে।