নিউজটি শেয়ার করুন

খুটাখালীর সাবেক চেয়ারম্যান আলী আকবরের ইন্তেকাল, সোমবার সকালে জানাযা

সেলিম উদ্দীন,কক্সবাজার: চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আলী আকবর (৮১) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বর্ণিত ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্যম মেদাকচ্ছপিয়া (ছারিঘোনা) গ্রামের মরহুম মোহাম্মদ নাসিমের পুত্র।

তিনি ৭ কন্যা ও ১০ পুত্র সন্তানের জনক।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

সোমবার(২০জুলাই) সকাল ১০ টার সময় আঙ্গীকার খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা আদায় করা হবে বলে জানিয়েছেন তাঁরই বড় পুত্র, ঈদগাঁহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের অধ্যাপক শফিকুর রহমান নসিমি।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান।

অপর এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক বাহাদুর হক।