কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৯ম শ্রেনীতে পুড়ুয়া আবদুল্লাহ (১৫)নামের এক স্কুল ছাত্র গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্র আব্দুল্লাহ কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর সাতজুলাকাটা (বোয়ালখালী) জাবের আহমদ এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ৮টার সময় বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্য বের হয় আবদুল্লাহ। কিন্তু সন্ধ্যার পরও বাসায় ফিরেনি আবদুল্লাহ। অনেক খোজঁ করেও তাকে পাওয়া যায়নি। এরপর আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কিশলয় স্কুল ড্রেস । তার উচ্চতা ৬ফিট ১ ইঞ্চি এবং গায়ের রং ফরসা। সেচছাসেবী সংগঠন ‘সেবা কক্স সভাপতি মো: মোজাম্মেল হক ( নিখোঁজ ছাত্রের চাচা) বলেন, স্কুলে ভর্তি এবং কখন ক্লাস শুরু হবে এসব বিষয়ে খবর নিতে সে মঙ্গলবার সকালে স্কুলের উদ্দ্যেশ্য বের হয়ে আর বাসায় ফিরেনি।
তিনি আরো জানান, তার ভাতিজা একা একা কখনো কোথায় যায়নি। তাই পরিবারের সদস্যরা আতঙ্কে ও দুঃশ্চিন্তায় দিনযাপন করছেন। এদিকে মা ছেলের জন্যে চিন্তা করে অসুস্থ হয়ে পড়েছেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন দয়া করে মোবাইল নং ০১৮১৪ ৭৩০২১৭/০১৮১৩ ৫৮৫৪৬২’ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।








