সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশের(সিএমপি) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। এর মধ্য দিয়ে ওসি মহসীনের এক দশকের সিএমপি অধ্যায় শেষ হলো।
বুধবার(১৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে এ বদলি করা হয়। তাকে আগামী ২৫ আগস্টের মধ্যে সিএমপি ছাড়ার নির্দেশ দেয়া হযেছে ওই আদেশে।
এরআগে চলতি বছরের জানুয়ারিতে চসিক নির্বাচনের আগে কোতোয়ালী থেকে সংঘাতপ্রবণ ডবলমুরিং থানার ওসি হিসেবে যোগ দেন মহসীন।
ওসি মহসীন চট্টগ্রামের বাকলিয়া, বায়েজিদ, কোতোয়ালী ও ডবলমুরিংয়ের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে থেকে তিনি এসআই পদে সিএমপির ডিবিসহ নানা থানায় কাজ করেছেন। সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য মহসীন দুবার পিপিএম, একবার আইজিপি ব্যাচ ও পুলিশ উইমেন অ্যাওয়ার্ড পান।








