নগরীর খুলশী এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ধসে পড়া দেয়ালের চাপায় এক শ্রমিক মারা গেছে।
সোমবার বিকাল চারটার দিকে দক্ষিণ খুলশী এক নম্বর রাস্তার মাথা এলাকায় আনোয়ার সাহেবের বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত শ্রমিকের নাম বাচ্চু মিয়া (৫৫)। তিনি বায়েজিদ থানাধীন আমিন কলোনি এলাকায় থাকতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর জানান, খুলশীতে আনোয়ার সাহেবের মালিকানাধীন জায়গায় পাইলিং চলছিল।
“এসময় সীমানা দেয়াল ভেঙ্গে চাপা পড়ে গুরুতর আহত হয় বাচ্চু মিয়া। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”








