সিপ্লাস প্রতিবেদক: নগরীর খুলশী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম মো. রশিদ(৩৫)। তিনি বিটিভি চট্টগ্রাম সেন্টারের বিপরীতে অবস্থিত নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন।
বুধবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রশিদের বাবার নাম মৃত জানে আলম। রশিদ স্থানীয় খুলশী কলোনির হান্নান ফ্যাক্টরী এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরির্দশক আলাউদ্দিন তালুকদার বলেন, একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় মো. রশিদ নামে এক শ্রমিক হঠাৎ নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








