নিউজটি শেয়ার করুন

খুলশীতে হিজড়ার টাকা চুরি করে উধাও প্রেমিক গ্রেফতার

খুলশীতে হিজড়ার টাকা চুরি করে উধাও প্রেমিক গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর খুলশীতে এক হিজড়ার টাকা চুরির ঘটনায় মো. বুলবুল প্রকাশ সুমন (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে- গ্রেফতার বুলবুল ওই হিজড়ার কথিত প্রেমিক।

বুলবুল রাজশাহীর বাগমারা থানার হাট দামনাশ এলাকার মো. মকছেদ আলীর ছেলে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে খুলশীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করে।খুলশী থানার উপ-পরিদর্শক খাজা এনাম এলাহী বলেন, ‌মতিঝর্ণা এলাকার বাটালি হিলের বাসায় থাকেন শাহীনুর নামের এক হিজড়া। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় শাহীনুর বাসা থেকে বাজার করতে বের হন। বাজার করে বাসায় এসে দেখেন বাসার দরজা খোলা। ভেতরে ঢুকে দেখেন বাসার জিনিপত্র সব ছিটানো। ট্রাঙ্কের তালাও ভাঙা। পরে দেখেন ট্রাঙ্কের ভেতরে থাকা তার ২ লাখ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি গতকাল খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলার তদন্তে জানা গেছে- গ্রেফতার বুলবুলের বাড়ি রাজশাহীতে। সেখানে তার স্ত্রী এবং দুটি বাচ্চা আছে। ২০১২ সালে চট্টগ্রামে আসার পর তার সাথে শাহীনুর হিজড়ার সঙ্গে পরিচয় হয়। তারপর থেকে বুলবুলের যাবতীয় খরচ শাহীনুর বহন করতো। এর মধ্যে বুলবুল আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। বিষয়টি শাহীনুর জানতে পারলে তখন তাকে কৌশলে বাসায় ডেকে এনে গালে ব্লেড দিয়ে আঘাত করে। এরপর বুলবুলের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এ ঘটনার পর বুলবুল খুলশী এলাকার এক বিহারী নারীকে বিয়ে করে। গত চার-পাঁচ বছর ধরে সে ওই নারীর সাথে সংসার করছে। এর মধ্যে বুলবুল আবার শাহীনুরের সাথে যোগাযোগ করে সম্পর্ক গড়ে তুলে। বুলবুল তার স্ত্রীর সাথে ঝগড়া করে মাঝে মধ্যে শাহীনুরের সাথে রাত্রিযাপন করতো। গত ১২ সেপ্টেম্বর বুলবুল স্ত্রীকে বান্দরবানে যাবে বলে বের হয়। কিন্তু বান্দরবান না গিয়ে সে শাহীনুর হিজড়ার বাসায় ওঠে।

খাজা এনাম এলাহী বলেন, গত তিন চারদিন আগে শাহীনুর বুলবুলকে টাকা গুনতে দেয়। বুলবুল টাকা গুনে দেখে সেখানে ২ লাখ টাকা রয়েছে। সে দুই লাখ টাকা শাহীনুরের ঘরে থাকা একটি ট্রাঙ্কের ভেতর রাখে। সোমবার (২৮ সেপ্টেম্বর) শাহীনুর হিজড়া বাজারে গেলে বুলবুল ট্রাঙ্কের ভেতর রাখা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে মামলার সূত্র ধরে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বুলবুলকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here