সিপ্লাস প্রতিবেদক: নগরীর খুলশী থানাধীন ঝিলের পাহাড় এলাকা থেকে গাঁজাসহ মো. নুর উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার(২০জুন) ভোর ৪ টার দিকে মাস্টারলেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুর উদ্দিন ফেনী জেলার ছাগলনাইয়া থানার কাবারীবাজার এলাকার নুর মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) শিপ্রা রানি দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিলের পাহাড় এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।








