পটিয়া প্রতিনিধিঃ পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মীর বাড়ির খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শাখাওয়াত হোসেন রিসান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার করিমুল ইসলামের ছোট ছেলে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মীর বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির পিতা করিমুল ইসলাম জানান, শনিবার সকালে বাড়ির সামনের পুকুরের ধারে সবার সাথে খেলছিল রিসান। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে পরে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চমেক হাসপাতালে রেফার করলে দুপুর বারোটার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু শাখাওয়াত হোসেন রিসানের মৃত্যুতে জঙ্গলখাইন এলাকার মীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আজ আছরের নামাজর পর শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

